ইও জিমায় মাদুরো ও তার স্ত্রীকে নিউইয়র্কে নেওয়া হচ্ছে

ইও জিমায় মাদুরো ও তার স্ত্রীকে নিউইয়র্কে নেওয়া হচ্ছে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো | ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে নিউইয়র্কে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে নিউইয়র্কে নেওয়া হচ্ছে।

তাদের বিরুদ্ধে নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট আদালতে ‘মাদক-সন্ত্রাস’সহ একাধিক অভিযোগ আনা হয়েছে।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প জানান, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে নিউইয়র্কে নেওয়া হচ্ছে।

ট্রাম্প বলেন, ‘মাদুরো ও তার স্ত্রীকে হেলিকপ্টারে করে ইউএসএস ইও জিমা যুদ্ধজাহাজে নিয়ে যাওয়া হয়।’

এর আগে, শনিবার ভোরে কারাকাসে একটি অভিযানের সময় তাদের আটক করা হয়।

মাদুরো ও তার স্ত্রী এখন কোথায় আছেন, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, তারা এখন ইও জিমায় আছেন। সেখান থেকে তারা নিউইয়র্কের দিকে যাবে।’

তিনি আরও বলেন, ‘হেলিকপ্টারে তাদের তুলে আনা হয়েছে। আমি নিশ্চিত তারা এটি পছন্দ করেছে। তবে তারা অনেক মানুষকে হত্যা করেছে।’

আল জাজিরার সাংবাদিক অ্যালান ফিশার জানান, ইও জিমা যুদ্ধজাহাজটি বর্তমানে ক্যারিবিয়ান অঞ্চল থেকে বের হওয়ার চেষ্টা করছে।

আরও পড়ুন

এখান থেকে বের হতে কিছুটা সময় লাগবে কারণ এটি একটি বিশাল এলাকা। যুক্তরাষ্ট্রের জলসীমায় পৌঁছালে মাদুরোকে বিমানে করে নিউইয়র্কে নেওয়া হবে।

সিএনএন জানিয়েছে, মাদুরোকে নিউইয়র্কে নেওয়ার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তাকে ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করা হবে এবং আদালতে তার বিরুদ্ধে আনা অভিযোগের শুনানি অনুষ্ঠিত হবে।

মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি জানিয়েছেন, মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের বিরুদ্ধে নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট আদালতে ‘মাদক-সন্ত্রাস’সহ একাধিক অভিযোগ আনা হয়েছে।

তিনি বলেন, ‘মাদুরোর বিরুদ্ধে মাদক-সন্ত্রাসের ষড়যন্ত্র, কোকেন আমদানি ষড়যন্ত্র, মেশিনগান ও ধ্বংসাত্মক ডিভাইস রাখার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।’

মার্কিন সিনেটর মাইক লি জানান, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাকে জানিয়েছেন, মাদুরো আটক হওয়ায় ভেনেজুয়েলায় আর কোনো হামলা চালানো হবে না। মাদুরোকে যুক্তরাষ্ট্রে বিচার মুখোমুখি করা হবে।

তিনি লিখেছেন, ‘যারা মাদুরোকে আটকের পরোয়ানা বাস্তবায়ন করতে গিয়েছিলেন তাদের রক্ষায় ভোরে ভেনেজুয়েলায় হামলা চালানো হয়।’

কয়েক মাসের অব্যাহত সামরিক চাপ ও হুমকি-ধামকির পর শনিবার যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় হামলা চালায়।

এপির প্রতিবেদন অনুযায়ী, ভোরে কারাকাসসহ বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে।

হোয়াইট হাউসের কর্মকর্তা সিবিএসকে জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প কারাকাসে হামলার নির্দেশ দিয়েছেন। তবে হোয়াইট হাউস আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।

হামলার পর ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, মার্কিন আইন প্রয়োগকারী সংস্থার পরিচালিত অভিযানে মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে এবং বিমানে করে তুলে আনা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad