কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযানে প্রায় ছয় কোটি টাকার ইয়াবা ও ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শনিবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেছেন।
সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে টেকনাফ কোস্ট গার্ড স্টেশনের একটি দল হ্নীলা ওয়াব্রাং সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় প্রায় এক কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা এবং পাঁচ কোটি টাকা মূল্যের এক কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়েছে। তবে, কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে মাদক পাচারকারীরা পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মাদকদ্রব্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান সিয়াম-উল-হক।


