কক্সবাজার-১ আসনে সালাহউদ্দিন আহমদসহ ৩ প্রার্থীর মনোনয়ন বৈধ

কক্সবাজার-১ আসনে সালাহউদ্দিন আহমদসহ ৩ প্রার্থীর মনোনয়ন বৈধ
কক্সবাজার-১ আসনে তিন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

আসন্ন নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদসহ তিন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

শুক্রবার বিকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আ. মান্নানের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়।

এ সময় মনোনয়ন দাখিল করা পাঁচ প্রার্থীর মধ্যে তিনজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। তারা হলেন– বিএনপি মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক এবং গণঅধিকার পরিষদের প্রার্থী আব্দুল কাদের।

অন্যদিকে, মনোনয়নপত্রে অসঙ্গতি থাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সরওয়ার আলম কুতুবী এবং স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলামের মনোনয়ন বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর