মায়ের ডাকের তুলির বছরে আয় প্রায় ৬ লাখ, পেশা গৃহিণী

মায়ের ডাকের তুলির বছরে আয় প্রায় ৬ লাখ, পেশা গৃহিণী
সানজিদা ইসলাম তুলি। ছবি: ফেসবুক থেকে নেওয়া
Advertisement
Advertisement

বিএনপির ঢাকা-১৪ আসনের প্রার্থী ও মায়ের ডাক সংগঠনের সমন্বয়কারী সানজিদা ইসলাম তুলির বাৎসরিক আয় পাঁচ লাখ ৮৫ হাজার টাকার বেশি। অন্যদিকে তার ওপর নির্ভরশীল স্বামী মোহাম্মদ জামাল আফসারের বাৎসরিক আয় ৮২ লাখ টাকার বেশি।

জনপ্রতিনিধিত্ব আদেশ- ১৯৭২ অনুযায়ী, নির্ভরশীল বলতে বোঝায়-প্রার্থীর স্বামী বা স্ত্রী অথবা বাবা-মা, সন্তান ও ভাই-বোন, যারা জীবিকা নির্বাহের জন্য সম্পূর্ণভাবে প্রার্থীর ওপর নির্ভরশীল।

নির্বাচন কমিশনে মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায় এসব তথ্য প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, তুলি পেশায় গৃহিণী এবং তার স্বামী বেসরকারি চাকরিজীবী।

হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী, সানজিদা ইসলাম তুলির অস্থাবর সম্পদের মোট মূল্য প্রায় এক কোটি ৮৮ লাখ টাকা। এর মধ্যে ৮৩ লাখ টাকা নগদ অর্থ এবং উপহার হিসেবে পাওয়া ১০ ভরি স্বর্ণ। তুলির স্থাবর সম্পদের মূল্য আনুমানিক ৪৬ লাখ টাকা।

তার স্বামী মোহাম্মদ জামাল আফসারের অস্থাবর সম্পদের মূল্য প্রায় ৩ কোটি টাকা এবং স্থাবর সম্পদের মূল্য প্রায় ২৫ লাখ টাকা।

এ ছাড়া হলফনামা অনুযায়ী, সানজিদা ইসলাম তুলি ও তার স্বামীর সম্মিলিত ক্রেডিট কার্ড ঋণের পরিমাণ ২৬ লাখ টাকারও বেশি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad