লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে নির্বাচনে থাকবে না জাপা

লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে নির্বাচনে থাকবে না জাপা
মনোনয়নপত্র জমা শেষে কথা বলেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। ছবি: টাইমস
Advertisement
Advertisement

সকল দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না হলে নির্বাচন থেকে সরে দাঁড়াবে জি এম কাদেরের জাতীয় পার্টি । সোমবার গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে মনোনয়নপত্র জমাদান শেষে সাংবাদিকদের কাছে এ কথা বলেছেন পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।

তিনি বলেন, জাতীয় পার্টি একটি নির্বাচনমুখী গণতান্ত্রিক দল। পার্টির তৃণমূলের নেতাকর্মীরা নির্বাচনের জন্য মুখিয়ে আছেন। তাদের সেই আগ্রহ ও প্রত্যাশার কথা বিবেচনা করেই আমরা নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নির্বাচনে যদি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হয়, তাহলে জাতীয় পার্টি ভোটের মাঠে থাকার বিষয়টি পুনর্বিবেচনা করতে বাধ্য হবে।

শামীম হায়দার বলেন, নির্বাচনী পরিবেশ তৈরি, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার কার্যকর ভূমিকা রাখবে বলে জাতীয় পার্টি আশা করে। এজন্য সরকার ও নির্বাচন কমিশনের সকল কার্যক্রম গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

তিনি জানান, জাতীয় পার্টির তিনজন প্রার্থী এখনো রাজনৈতিক মামলায় কারাগারে রয়েছেন। নির্বাচনে অংশগ্রহণ করার জন্য তাদের জামিনের বিষয়ে সরকার বিবেচনা করবে বলে জাতীয় পার্টি আশা করছে। সেই সঙ্গে সব রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের মাধ্যমেই দেশের গণতান্ত্রিক ধারা সুদৃঢ় হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর