শাহজালাল বিমানবন্দরে ২৪ ঘণ্টা ভিজিটর প্রবেশে নিষেধাজ্ঞা

শাহজালাল বিমানবন্দরে ২৪ ঘণ্টা ভিজিটর প্রবেশে নিষেধাজ্ঞা
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

যাত্রীসেবা, নিরাপত্তা ও অপারেশনাল শৃঙ্খলা বজায় রাখতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ২৪ ঘণ্টার জন্য সহযাত্রী ও ভিজিটর প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিশেষ অপারেশনাল ও নিরাপত্তাজনিত কারণে আগামী ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্ধারিত যাত্রী ব্যতীত অন্য কোনো সহযাত্রী বা ভিজিটর বিমানবন্দর এলাকায় প্রবেশ করতে পারবেন না।

এই সময়ে কেবলমাত্র বৈধ টিকিট ও প্রয়োজনীয় ভ্রমণসংক্রান্ত কাগজপত্র থাকা যাত্রীরা বিমানবন্দরে প্রবেশের অনুমতি পাবেন। নিরাপত্তা নিশ্চিত করতে প্রবেশপথগুলোতে অতিরিক্ত নজরদারি ও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সবার প্রতি এই নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানিয়ে যাত্রীসাধারণ ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেছে।

এদিকে যাত্রীদের দৃষ্টি আকর্ষণ করে বিবৃতি দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলামের সই করা বিবৃতিতে বলা হয়, বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আগামী ২৫ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা, বিমানবন্দর থেকে গুলশানগামী সড়কসমূহ এবং পূর্বাচল এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট সড়ক)-তে ব্যাপক জনসমাগমের সম্ভাবনা রয়েছে, যার ফলে তীব্র যানজট সৃষ্টি হতে পারে।

আরও পড়ুন

এমন পরিস্থিতিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের সব সম্মানিত যাত্রীদের ২৫ তারিখে পর্যাপ্ত সময় হাতে রেখে বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

আগামী ২৫ ডিসেম্বর, বৃহস্পতিবার লন্ডনে থেকে ১৭ বছর পর দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় আসবেন তারেক রহমান। বাংলাদেশ বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটেই তিনি আসছেন বলে জানা গেছে।

তাকে বরণ করতে এরই মধ্যে একাধিক কর্মসূচি হাতে নিয়েছে দলের নেতা-কর্মীরা। ঢাকার বনানী-কাকলী হয়ে তিনশ ফিট এলাকায় মঞ্চ তৈরি করা হচ্ছে। পাশাপাশি গুলশানে বিএনপি চেয়ারপারসন ও তারেক রহমানের মা খালেদা জিয়ার বাড়ি ও বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতাল ঘিরে বিপুল জনসমাগমের আশা করা হচ্ছে।

বিএনপির একাধিক নেতা জানিয়েছেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের জন্য লিখিত অনুমতি পাওয়া গেছে। রোববার রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে এ সংক্রান্ত অনুমতিপত্র পাঠিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর