প্রকাশিত হল লোকগান ‘পালে লাগে নারে হাওয়া’

প্রকাশিত হল লোকগান ‘পালে লাগে নারে হাওয়া’
Advertisement
Advertisement

জি সিরিজ মিউজিকের ইউটিউব চ্যানেলে গেল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্রকাশিত হয়েছে আধ্যাত্মিক ধারার লোকগান ‘পালে লাগে নারে হাওয়া’। এতে কণ্ঠে দিয়েছেন আকরাম হোসেন, সংগীত আয়োজন করেছেন আকাশ রহমান, আর মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন চলচ্চিত্র নির্মাতা খন্দকার সুমন।

নির্মাতা জানান, প্রচলিত কথা ও সুরে নির্মিত এই গানটি প্রেম, বিচ্ছেদ ও স্মৃতির দোলাচলকে ধারণ করে। ভিডিওর গল্প আবর্তিত হয় অসমবয়সী এক দম্পতির বিবাহ বার্ষিকী অনুষ্ঠানের প্রেক্ষাপটে। সেখানে একটি গানের দলের পরিবেশনায় ‘পালে লাগে নারে হাওয়া’ ধীরে ধীরে আন্দোলিত করে এক তরুণীর জীবনে লুকিয়ে থাকা পুরোনো স্মৃতি। গানটির কথা, সুর ও তাল-লয়ের সঙ্গে মিলিয়ে দর্শক দেখতে পান স্মৃতির ভেতর দিয়ে তার মানসিক যাত্রা।

প্রসঙ্গে খন্দকার সুমন বলেন, ‘গানটি প্রথম যখন আমার বন্ধু কণ্ঠশিল্পী আকরাম হোসেনের কাছে শুনি, তখন এক ধরনের অদ্ভুত স্মৃতিকাতরতা অনুভব করি। সেই অনুভূতিই গানটিকে ভিজ্যুয়ালি ধারণ করার আগ্রহ তৈরি করে।’

এই মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে কিশোরগঞ্জ জেলার নিকলী হাওরে। ভিডিওতে অভিনয় করেছেন আব্দুল্লাহ আল সেন্টু, ফাতিমা আক্তার ইয়ামন এবং আশিকুর রহমান চমন।

‘পালে লাগে নারে হাওয়া’ প্রযোজনা করেছে আইডিয়া এক্সচেঞ্জ। নির্বাহী প্রযোজক মাসুদ রানা নকীব। গানটির কপিরাইট ও প্রকাশনা স্বত্ব জি সিরিজ মিউজিকের।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর