পাশের উপজেলা থেকে ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগের নির্দেশ

পাশের উপজেলা থেকে ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগের নির্দেশ
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

পাশের উপজেলা থেকে ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ দিতে সব রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত চিঠিতে রিটার্নিং কর্মকর্তাদের এই নির্দেশনা দেওয়া হয়েছে।

ইসির চিঠিতে জানায়, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন উপলক্ষে নির্ধারিত নীতিমালা অনুযায়ী ভোটগ্রহণ কর্মকর্তার প্যানেল আগামী ১৮ ডিসেম্বর চূড়ান্ত করার জন্য ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।

নীতিমালার আলোকে ভোটগ্রহণ কর্মকর্তার প্যানেল চূড়ান্ত করার ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলায় ভোটগ্রহণ কর্মকর্তার সংকুলান না হলে পার্শ্ববর্তী/নিকটবর্তী উপজেলা (স্ব-স্ব জেলাধীন) থেকে ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগের জন্য নির্বাচন কমিশন অনুমতি দিয়েছে বলেও চিঠিতে বলা হয়।

এই অবস্থায়, এ সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধও করা হয়েছে চিঠিতে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর