সিরাজগঞ্জে সালিসি বৈঠকে শ্বশুরকে পিটিয়ে হত্যা

সিরাজগঞ্জে সালিসি বৈঠকে শ্বশুরকে পিটিয়ে হত্যা
Advertisement
Advertisement

সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়িতে হারান আলী শেখ (৫৫) নামে এক ভ্যান চালককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় নিহতের ছেলে ইকবাল হোসেন বাদী হয়ে বুধবার রাতে থানায় অভিযোগ দায়ের করেছেন।

নিহত হারান আলী শেখ সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের আবেদ আলীর ছেলে।

নিহতের ছেলে ইকবাল হোসেন বলেন, ‘আমার বোন শাপলা খাতুন ও বোন জামাই আবুল কালামের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। এনিয়ে বুধবার বিকালে বোন জামাইয়ের বাড়ি খোকশাবাড়ি ইউনিয়নের ব্রাক্ষনগাতী গ্রামে সালিসি বৈঠক বসে। বৈঠকের শেষ দিকে বোন জামাই পরিবারের লোকজন নিয়ে পরিকল্পিত হামলা করে। হামলায় আমি, বাবা হারান আলী শেখ, মা মরিয়ম বেগম, আমার ভাগ্নে আলামিন ও বোন শাপলা খাতুন আহত হই।’

আরও পড়ুন

গুরুতর আহত অবস্থায় হারান আলী শেখকে সন্ধ্যায় সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর উপজেলার বহুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন বলেন, ‘‘নিহতের মেয়ে ও মেয়ে জামাইয়ের মধ্যে পারিবারিক বিরোধ নিয়ে বৈঠকে বসা হয়। বৈঠক শেষ দিকে মেয়ে জামাইয়ের লোকজন হামলা করে হারান আলী শেখকে পিটিয়ে হত্যা করে। রাতে থানায় গিয়ে অভিযোগ করে এসেছি।’

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সোহাগ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad