মানিকগঞ্জের সিংগাইরে পাঁচ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিংগাইর থানার পুলিশ বুধবার রাতে বিশেষ এক অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, জামশা ইউনিয়নের দক্ষিণ জামশা এলাকায় একটি তিনতলা ভবনের তৃতীয় তলায় অভিযান পরিচালনা করে সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলামের নেতৃত্বাধীন দল।

এ সময়, বাড়ির একটি ফ্ল্যাট থেকে ভাড়াটিয়া মো. মাসুদকে (৪৯) গ্রেপ্তার করা হয়। তিনি ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার সাদাপুর এলাকার বাসিন্দা।
গ্রেপ্তারের সময় তার কাছে থেকে পাঁচ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৫ লাখ টাকা।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ওসি মো. মাজহারুল ইসলাম।


