ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাতের প্রসঙ্গ তুলে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, `বর্তমান যুদ্ধ পরিস্থিতি বাংলাদেশের হাতে নেই, যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতিতে চাপ বাড়বে।‘
তিনি বলেন, ` এখনও পর্যন্ত সরকার যুদ্ধের চাপ জনগণের উপর পড়তে দেয়নি, তবে ভবিষ্যত চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে সংযমী হতে হবে।‘
রোববার সকালে চট্টগ্রামে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, `জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ভিন্ন ভিন্ন উৎস বের করেছে। আলাদা উৎস থেকে জ্বালানি সংগ্রহ কার্যক্রম এখনও চলমান। ব্যবস্থাপনার মাধ্যমে সরকার এই পরিস্থিতি সামাল দিতে চায়।‘
এবারের ঈদে জ্বালানি নিয়ে সাধারণ মানুষের ওপর কোনো চাপ পড়েনি উল্লেখ করে তিনি বলেন, `সবাই মুক্তভাবে ঈদ উদযাপন করেছে‘।


