‘ধর্মের অপব্যাখ্যা করে বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না’

‘ধর্মের অপব্যাখ্যা করে বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না’
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ধর্মের অপব্যাখ্যা করে কাউকে বিশৃঙ্খলা তৈরির সুযোগ দেওয়া হবে না। ধর্মের বিষয়ে শুধু প্রকৃত আলেম-ওলামাদের ব্যাখ্যা গ্রহণযোগ্য। কোনো অপব্যাখ্যাকে গ্রহণ করা হবে না।

বৃহস্পতিবার দুপুরে বরিশালে চরমোনাইর বার্ষিক ওয়াজ মাহফিলে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘ধর্ম অবমাননার অভিযোগে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। আইন হাতে তুলে নিলে সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টি হবে। কেউ কোনো অন্যায় করলে, ধর্মীয় অনুভূতিতে আঘাত দিলে তার জন্য প্রশাসন রয়েছে।’

তিনি বলেন, ‘বিভিন্ন সময়ে যারা ধর্ম, আল্লাহ ও রাসুল (সা.) নিয়ে আপত্তিকর কথা বলেছেন–আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে যথাসম্ভব দ্রুত আইনের আওতায় নিয়ে এসেছে। আগামীতেও যদি বাংলার মাটিতে আল্লাহ, রাসুল (সা.), কোরআন নিয়ে কোনো কটূক্তি করে তাদেরকে আইনের আওতায় আনা হবে।

আরও পড়ুন

খালিদ হোসেন জানান, আলেম-ওলামা, পীর, মাশায়েখরা শত শত বছর ধরে ইসলামি ভাবধারা জাগরণ ও ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য আপ্রাণ চেষ্টা করে গেছেন। এখনো করে যাচ্ছেন। আলেম-ওলামাদের মেহনত কখনো ব্যর্থ হয় না। আগামীতেও ব্যর্থ হবে না।

চরমোনাই দরবার শরীফের পীর মুফতি সৈয়দ রেজাউল করিমের সভাপতিত্বে এই ওয়াজ মাহফিলে অন্যদের মধ্যে ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গর্ভনরসের সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ মাদানী, ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ মুফতি রেজাউল করিম আবরারসহ ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে, ধর্ম উপদেষ্টা চরমোনাই মাদ্রাসা সভাকক্ষে ইসলামিক ফাউন্ডেশনের বরিশাল বিভাগের বিভিন্ন জেলার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad