যমুনা এসি বিজনেস সামিট ২০২৫ অনুষ্ঠিত

যমুনা এসি বিজনেস সামিট ২০২৫ অনুষ্ঠিত
অনুষ্ঠিত হলো যমুনা এসি বিজনেস সামিট ২০২৫। ছবি: টাইমস
Advertisement
Advertisement

পারস্পরিক ব্যবসায়িক প্রবৃদ্ধি, আগামী দিনের কর্মপরিকল্পনা আর মতবিনিময়ের মাধ্যমে অনুষ্ঠিত হলো যমুনা এসি বিজনেস সামিট ২০২৫। সম্প্রতি ঢাকাররেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা এসি–ডিলারদের অংশগ্রহণে এ সামিট অনুষ্ঠিত হয়।

গত কয়েক বছরে দেশে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র বা এসি বাজার উল্লেখযোগ্যভাবে বিস্তৃত হয়েছে। জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক অগ্রগতি এবং মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধির ফলে এসির চাহিদা দিন দিন বাড়ছে। তাই যমুনা এসি উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, মানোন্নয়ন এবং নতুন মডেল বাজারে আনার উদ্যোগ নিয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানে উপস্থিত এসি–ডিলারদের উদ্দেশে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসের মার্কেটিং ডিরেক্টর সেলিম উল্লাহ সেলিম বলেন, ‘আপনারা কেবল ডিলার বা পার্টনার নন, আপনারা যমুনা পরিবারের গর্বিত সদস্য।’

এছাড়া ডিলারদের সঙ্গে শক্তিশালী ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলা, আগামী বছরের ব্যবসায়িক পরিধি ও কর্মপরিকল্পনা শেয়ার করা এবং একসঙ্গে সফলতার নতুন পথ খুঁজে বের করাই এই আয়োজনের মূল লক্ষ্য বলে জানান তিনি।

আরও পড়ুন

এ সময় প্রতিষ্ঠানের হেড অব বিজনেস সাজ্জাদুল ইসলাম এসি বাজারের বর্তমান প্রবণতা, ভবিষ্যৎ সম্ভাবনা এবং ব্যবসায়িক কৌশল নিয়ে মতামত তুলে ধরেন। এছাড়া ডিলাররা যমুনার সঙ্গে তাদের ব্যবসায়িক সাফল্যের অভিজ্ঞতাও শেয়ার করেন।

প্রতিষ্ঠানের হেড অব সেলস মাকসুদুল ইসলাম এবং হেড অব এসি সেলস আখতার হোসেন ডিলারদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক, নেটওয়ার্কিং ও বিভিন্ন অফারের বিস্তারিত জানান। একই সঙ্গে এসির ‘উইন্টার বুকিং’ কার্যক্রমও সম্পন্ন হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- হেড অব প্রোডাকশনের জিয়া যায়শান, হেড অব আরঅ্যান্ডডির কিং হুয়ান, এজিএম (বিজনেস অপারেশন) মো. ইব্রাহিম হোসেন এবং ব্র্যান্ড মার্কেটিং ও সেলস বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad