অক্টোবরে রাজস্ব কমলেও চার মাসে প্রবৃদ্ধি ১৪.২%

অক্টোবরে রাজস্ব কমলেও চার মাসে প্রবৃদ্ধি ১৪.২%
জাতীয় রাজস্ব বোর্ড সদর দপ্তর। ছবি: ফেসবুক
Advertisement
Advertisement

অক্টোবরে রাজস্ব আদায় গত বছরের একই সময়ের তুলনায় কমেছে ২ দশমিক ৭ শতাংশ। তবে চলতি অর্থবছরের প্রথম চার মাসে এনবিআরের মোট রাজস্ব আদায়ে ১৪ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি দেখিয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড বুধবার জানায়, আমদানি–রপ্তানি পর্যায়ে রাজস্ব আদায় অক্টোবরে ২১ দশমিক ৩ শতাংশ কমে যাওয়ায় মাসিক রাজস্ব প্রবৃদ্ধি নেতিবাচক হয়েছে। তবে একই মাসে স্থানীয় মূসক ও আয়কর খাতে প্রবৃদ্ধি ছিল পাঁচ শতাংশের বেশি।

অক্টোবরে আদায় হয়েছে ২৭ হাজার ১০৬ কোটি টাকা, যা গত বছরের একই মাসের তুলনায় ৭৪৮ কোটি টাকা কম। সে হিসেবে জুলাই–অক্টোবরে মোট রাজস্ব আদায় দাঁড়িয়েছে ১ লাখ ১৮ হাজার ১১১ কোটি টাকা।

চার মাসে আমদানি–রপ্তানি পর্যায় থেকে রাজস্ব এসেছে ৩৪ হাজার ৩০৩ কোটি টাকা। স্থানীয় পর্যায়ের মূসক থেকে আদায় ৪৬ হাজার ৩০৪ কোটি টাকা এবং আয়কর ও ভ্রমণ কর খাতে আদায় ৩৭ হাজার ৫৯৭ কোটি টাকা।

আরও পড়ুন

এনবিআরের প্রতিবেদনে বলা হয়েছে, জুন থেকে অক্টোবরে স্থানীয় মূসকে প্রবৃদ্ধি হয়েছে সর্বোচ্চ ২৩ দশমিক ৫ শতাংশ, আমদানি–রপ্তানিতে ৩ দশমিক ১৯ শতাংশ এবং আয়কর ও ভ্রমণ কর খাতে প্রবৃদ্ধি ১৫ দশমিক শূন্য ৫ শতাংশ

টানা ১৩ বছর লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ এনবিআর চলতি অর্থবছরে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েছে। এ বছরের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা। প্রথম চার মাস শেষে লক্ষ্য পূরণে বাকি আট মাসে আরও ৩ লাখ ৮১ হাজার ৮৮৮ কোটি টাকা সংগ্রহ করতে হবে।

২০২৪–২৫ অর্থবছরে এনবিআরের মোট রাজস্ব আদায় ছিল ৩ লাখ ৭০ হাজার ৮৭৪ কোটি টাকা, যা সংশোধিত লক্ষ্যমাত্রার তুলনায় ৯২ হাজার ৬২৬ কোটি টাকা কম ছিল।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর