বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বন্যহাতির আক্রমণে আব্দুল হক নামের এক রাবার শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে সোনাইছড়িতে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল হক বাইশারী ইউনিয়নের বাসন পাড়া এলাকার মিনাজ উদ্দিন ছেলে।
স্থানীয়রা জানান, নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ির নতুন পাড়া পাইয়াঝিরি এলাকায় রাবারের কস সংগ্রহ করার সময়ে ২-৩টি বন্যহাতির মুখোমুখি পড়ে যাযন আব্দুল হক। ভয়ে পালানোর সময় বন্যহাতির আক্রমণে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার (ওসি) মো. মাসরুরুল হক জানান, আব্দুল হকের মরদেহ উদ্ধার করে আইনগত ব্যবস্থা করা হয়েছে।


