গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ২৪৯ জন।
সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। নতুন মৃত্যুর ঘটনাগুলো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে ঘটে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে অনুযায়ী, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত এ রোগে আক্রান্ত হয়ে আরও ৯৪২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬০ হাজার ৭৯১। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ২ হাজার ৮৪০ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন এবং মারা গেছেন ২৪৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছর ১ হাজার ২১৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৪০ জন।
চলতি বছরের মাসওয়ারি পরিসংখ্যানে দেখা যায়, জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪, মার্চে ৩৩৬, এপ্রিলে ৭০১, মে মাসে ১ হাজার ৭৭৩, জুনে ৫ হাজার ৯৫১, জুলাইয়ে ১০ হাজার ৬৮৪, আগস্টে ১০ হাজার ৪৯৬ এবং সেপ্টেম্বরে ১৫ হাজার ৮৬৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।


