সাইবার হামলার আশঙ্কায় সব বিমানবন্দরে সতর্কতা জারি

সাইবার হামলার আশঙ্কায় সব বিমানবন্দরে সতর্কতা জারি
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। উইকি
Advertisement
Advertisement

লন্ডনের হিথ্রো, ব্রাসেলস ও বার্লিন বিমানবন্দরে পরপর সাইবার হামলার প্রেক্ষিতে বাংলাদেশের সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরে আগাম সতর্কতা জারি করা হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) গত সপ্তাহে জারি করা নির্দেশনায় বিমানবন্দর পরিচালনার সঙ্গে যুক্ত কর্মকর্তা ও কর্মচারীদের ১০ দফা সাইবার নিরাপত্তা নির্দেশনা মেনে চলার তাগিদ দিয়েছে।

বেবিচক সদস্য (পরিকল্পনা ও পরিচালনা) এয়ার কমোডর আবু সাঈদ মেহবুব খান স্বাক্ষরিত ওই নির্দেশনা দেশের সব বিমানবন্দরের প্রধান এবং সিভিল এভিয়েশনের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, সন্দেহজনক ই-মেইল বা লিংক এড়িয়ে চলা, নিয়মিত সফটওয়্যার ও অ্যান্টিভাইরাস আপডেট রাখা, পাইরেটেড সফটওয়্যার ব্যবহার না করা, অফিসিয়াল ডিভাইসে ব্যক্তিগত অ্যাপ ইনস্টল না করা এবং মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন (এমএফএ) সক্রিয় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

পাশাপাশি কোনো সাইবার নিরাপত্তা-সংক্রান্ত সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে বেবিচকের সিএএবি সার্ট টিম, আইটি বিভাগ এবং জাতীয় সাইবার ইনসিডেন্ট রেসপন্স টিমকে অবহিত করার নির্দেশও দেওয়া হয়েছে।

জানা গেছে, ১৫ সেপ্টেম্বর সংস্থার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে সাইবার হামলার ঝুঁকি ও প্রতিরোধমূলক পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। বৈঠকে জানানো হয়, লন্ডনের কয়েকটি বিমানবন্দরে সাইবার হামলার পর সাময়িকভাবে ফ্লাইট পরিচালনা বন্ধ রাখতে হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশেও আগাম সতর্কতা নেওয়ার সিদ্ধান্ত হয়।

সম্প্রতি বেবিচকের ওয়েবসাইট সাইবার হামলার শিকার হয়েছিল। এ ঘটনার পর জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি সংস্থাটিকে জরুরি ভিত্তিতে সাইবার ঝুঁকি মূল্যায়ন করার পরামর্শ দিয়েছে বলেও জানানো হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর