সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের স্থাবর সম্পত্তি জব্দের আদেশ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের স্থাবর সম্পত্তি জব্দের আদেশ
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমিলা জামান। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান, ভাই আনিসুজ্জামান চৌধুরী এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের স্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছে আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়েছে।

রোববার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দিয়েছে বলে জানান দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

জব্দের আদেশ পাওয়া স্থাবর সম্পদের মধ্যে রয়েছে- চট্টগ্রামের আর নিজাম রোড আবাসিক এলাকায় ২,৪৯৯ স্কয়ার ফিটের একটি ফ্লাট, পাঁচলাইশের প্রবর্তক সার্কেলে ১,৯১৭ স্কয়ার ফিটের একটি ফ্লাট এবং পূর্ব নাসিরাবাদে আরামিটর সিমেন্টের নামে ২,১৩৫ স্কয়ার ফিটের একটি ফ্ল্যাট।

দুদকের পক্ষে তাদের স্থাবর সম্পদ জব্দের আবেদন করেন সংস্থাটির উপ-পরিচালক মো. মশিউর রহমান।

আরও পড়ুন

আবেদনে বলা হয়, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগে নয়জন সদস্যের সমন্বয়ে একটি যৌথ অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। এ সময় তারা তাদের স্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর করার চেষ্টা করছেন বলে অনুসন্ধানে জানা যায়। অন্যত্র হস্তান্তর হয়ে গেলে রাষ্ট্রের সম্পদের ক্ষতির আশঙ্কা রয়েছে। সে কারণে উল্লিখিত স্থাবর সম্পদমূহ অবিলম্বে ক্রোক করা আবশ্যক।

এর আগে, চলতি বছরে ২২ জুন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের তিন সন্তানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।

৫ মার্চ সাইফুজ্জামান চৌধুরীর ৩৯ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন একই আদালত। এসব হিসাবে ৫ কোটি ২৬ লাখ ৮৩ হাজার ৮৫ টাকা রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর