সৌদি গ্র্যান্ড মুফতির মৃত্যুতে মুহাম্মদ ইউনূসের শোক

সৌদি গ্র্যান্ড মুফতির মৃত্যুতে মুহাম্মদ ইউনূসের শোক
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং গ্র্যান্ড মুফতি। ছবি: ইউএনবি
Advertisement
Advertisement

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও সিনিয়র স্কলারস কাউন্সিলের প্রধান শেখ আব্দুল আজিজ আল-শেখের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বার্তাসংস্থা ইউএনবি জানায়, স্থানীয় সময় মঙ্গলবার সৌদির রাজধানী রিয়াদে ৮২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শেখ আবদুল আজিজ।

শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ‘শেখ আব্দুল আজিজ আল-শেখের ইন্তেকালে মুসলিম বিশ্ব এক মহান আলেম ও ইসলামী চিন্তার দিকনির্দেশক কণ্ঠস্বর হারাল’।

ইসলামের সেবায় তার আজীবনের নিবেদন ও অমূল্য জ্ঞানচর্চা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে। সেইসঙ্গে ইসলামী বিশ্ব তার অনুপস্থিতি গভীরভাবে অনুভব করবে বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা।

শেখ আব্দুল আজিজ জেনারেল প্রেসিডেন্সি অব স্কলারলি রিসার্চ অ্যান্ড ইফতা এবং মুসলিম ওয়ার্ল্ড লিগের সুপ্রিম কাউন্সিলের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। তার পাণ্ডিত্য ও নেতৃত্ব বিশ্বব্যাপী স্বীকৃত ছিল।

তিনি ১৯৬১ সালে রিয়াদের ইমাম মোহাম্মদ বিন সৌদ ইসলামিক ইউনিভার্সিটির শরিয়াহ কলেজে উচ্চশিক্ষা শুরু করেন এবং ১৯৬৫ সালে আরবি ও ইসলামি শরিয়াহ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর