পাওয়ার গ্রিডে আগুন, ৩ ঘণ্টা বিদ্যুৎবিহীন সাতক্ষীরা

পাওয়ার গ্রিডে আগুন, ৩ ঘণ্টা বিদ্যুৎবিহীন সাতক্ষীরা
সাতক্ষীরায় পাওয়ার গ্রিড লাইনে আগুন। ছবি: টাইমস
Advertisement
Advertisement

সাতক্ষীরায় বিদ্যুতের মূল গ্রিড লাইনে আগুন লাগায় প্রায় সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকার পর আবার চালু হয়েছে বিদ্যুৎ সরবরাহ।

শনিবার সকালে সেখানকার পাওয়ার গ্রিডে ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপরই জেলা জুড়ে বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সরবরাহ।

সাতক্ষীরা গ্রিড লাইনের ইনচার্জ রাসেল ইসলাম বলেন, ট্রান্সফরমার বিস্ফোরণের কারণে সকাল ১১টার দিকে পুরো জেলার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে খুলনা থেকে বিশেষজ্ঞ টিম এনে পরীক্ষা নিরীক্ষা শেষে দুপুর দেড়টার দিকে আবারও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়।

ফায়ার সার্ভিস জানায়, সকাল ১১টা ১০ মিনিটের দিকে সদর উপজেলার বিনাপোতা এলাকায় ১৩২/৩৩ কেভি পাওয়ার গ্রিড লাইনের একটি ট্রান্সফরমারে হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং লাইনে আগুন ধরে যায়।

সাতক্ষীরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস পরিদর্শক নুরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রান্সফরমার অতিরিক্ত গরম (ওভারহিট) হয়ে কিংবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে।

এদিকে, অগ্নিকাণ্ডে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়েন গোটা জেলার মানুষ। ব্যাহত হয় মিল-কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান ও দৈনন্দিন কাজকর্ম। সাড়ে তিন ঘণ্টা পর আবার বিদ্যুৎ সরবরাহ সচল হওয়ায় জনজীবনে স্বস্তি ফিরে আসে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad