নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা, সফরসঙ্গী ৪ রাজনীতিবিদ

নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা, সফরসঙ্গী ৪ রাজনীতিবিদ
জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলনে প্রধান উপদেষ্টার সঙ্গে যাচ্ছেন এই চার রাজনীতিবিদ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যাচ্ছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। আর এই সফরে তার সঙ্গী হচ্ছেন দেশের তিন রাজনৈতিক দলের চার নেতা।

এরা হলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

বুধবার বিকালে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক সফরের বিস্তারিত জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আরও পড়ুন

দেশের বিশেষ পরিস্থিতির প্রেক্ষাপটে চারজন রাজনীতিবিদ প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হচ্ছেন বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, ‘২১ সেপ্টেম্বর দিবাগত রাতে নিউ ইয়র্কের উদ্দেশে দেশ ছাড়বেন প্রধান উপদেষ্টা। ২২ সেপ্টেম্বর তিনি নিউইয়র্কে পৌঁছবেন। তিনি দেশে ফিরবেন ২ অক্টোবর।’

২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টা ভাষণ দেবেন জানিয়ে তৌহিদ হোসেন বলেন, ‘প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বিগত এক বছরে দেশে ঘটে যাওয়া সংস্কার ও আগামী দিনের নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার দৃঢ়প্রত্যয় বিশ্ব দরবারে তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর