ফেসবুক স্ট্যাটাসে কটাক্ষ: কেন ভাঙল অপু-পরীর ‘ঘনিষ্ঠ’ সম্পর্ক

ফেসবুক স্ট্যাটাসে কটাক্ষ: কেন ভাঙল অপু-পরীর ‘ঘনিষ্ঠ’ সম্পর্ক
অপু বিশ্বাস ও পরিমণি। ছবি: কোলাজ
Advertisement
Advertisement

অপু বিশ্বাস ও পরীমণি—ঢালিউডের দুই নায়িকা একে অপরের হরিহর আত্মা। একজন আরেকজনের প্রশংসায় ভাসেন সারাদিন। ফেসবুক স্ট্যাটাস, বিভিন্ন সাক্ষাৎকার—সবখানে একে অন্যের প্রশংসায় পঞ্চমুখ থাকেন।

কিন্তু শুক্রবার ফেসবুকে দেওয়া পরীর এক স্ট্যাটাস দুজনের সম্পর্কের সমীকরণ পাল্টে দিয়েছে। সরাসরি অপু বিশ্বাসের নাম উল্লেখ না করলেও সবাই বুঝে নিয়েছেন যে তাকে কটাক্ষ করেই এই পোস্ট।

ফেসবুকেপরী লেখেন, ‘আগে ছিল ৬ মাস হিন্দু, ৬ মাস মুসলিম। এখন ৬ মাস আওয়ামী লীগ, ৬ মাস বিএনপি। পল্টিবাজ, সুবিধাবাদী কারে বলে দিদি কিন্তু দেখিয়ে দিলেন।’ সরাসরি নাম না লিখলেও স্পষ্টত বোঝা যায় এটি অপু বিশ্বাসকে নিয়ে লেখা। কারণ ওইদিনই অপু ও নীরব কুষ্টিয়ায় বিএনপির একটি সমাবেশে অংশ নেন এবং বক্তব্য দেন। এ সম্পর্কিত ভিডিও ও সংবাদ প্রকাশের পরপরই স্ট্যাটাসটি দেন পরীমণি।

এ পোস্টের পর সবার একটিই জিজ্ঞাসা—এ দুই নায়িকার ‘ঘনিষ্ঠ সম্পর্কে’ কেন ছেদ পড়ল? কী এমন হলো যে এমন কড়া ভাষায় ফেসুবকে লিখলেন পরী?

বুবলী-পরীমণিকে নিয়ে তানিম রহমান অংশু ২০২৩ সালে ঘোষণা দেন ‘খেলা হবে’ সিনেমার। কিন্তু বুবলির সঙ্গে এর প্রযোজক কৌশিক হোসেন তাপসের প্রেমের গুঞ্জনে ছবিটি থমকে যায়। গুঞ্জনটি যখন প্রকাশ্যে আসে তখন পরীমণির সঙ্গে অপু বিশ্বাসের ঘনিষ্ঠতা হয়।

আরও পড়ুন

সে সময়ে বিভিন্ন অনুষ্ঠান কিংবা আয়োজনে একসঙ্গে দেখা যায় তাদের। পরীমণির ছেলের জন্মদিনে অপু বিশ্বাস নানান উপহার দিচ্ছেন, আবার অপুর ছেলের জন্মদিনে হাজির হয়ে পরী সারপ্রাইজ দিচ্ছেন—এমন বহু ঘটনার সাক্ষী ঢালিউড ইন্ডাস্ট্রি। বিশেষ করে দুজনই নিজেদের দুঃসময়ে একে অন্যেকে পাশে পেয়েছেন। পরীমণির নানার মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে গিয়েছিলেন অপু বিশ্বাস। আবার অপুর কোনো দুঃসংবাদ কিংবা সুসংবাদেও পরীমণির উপস্থিতির দেখা মিলেছে ।

গেল বছর একটি টিভি শোতে সাক্ষাৎকার দিয়েছিলেন অপু। যেখানে পরীমণিকে নিয়ে প্রশ্ন করা হয় এই নায়িকাকে। সঞ্চালক অপুকে প্রশ্ন করেন, তার দৃষ্টিতে পরী কেমন? জবাবে অপু বিশ্বাস বলেন, ‘আগে পরী কি ছিল আমি জানি না। ব্যাখ্যাও দিতে চাই না। তবে অপু বিশ্বাসও ‘মা পরী’ হতে পারেনি। সে এতটা সম্মানের উর্ধ্বে চলে গেছে।’

দুইজনের সম্পর্ক খারাপের সঠিক কারণ না জানা গেলেও, পরীর অপু বিশ্বাসকে কটাক্ষ করে স্ট্যাটাস গেল মার্চেও দিয়েছিলেন। সেখানে পরী লিখেছিলেন, ‘অ্যানাউন্সমেন্ট বোলে! তাও ঈদ ক্যাম্পেইন অ্যানাউন্সমেন্ট!! বাবাগো, একটা চায়না ফোন দিয়ে এখনকার পিচ্চি পোলাপান দিনে কয়েক’শ এর থেকে ভালো রিলস বানায় রেনডমলি!’

পরী আরও লিখেছিলেন, ‘অহংকার আর আত্ম-অহংকারের তফাৎ বুঝতে চেষ্টা করো। নিজ যোগ্যতায় অর্জন করতে হলে আগে সফল মানুষকে নিয়ে হিংসাত্মক আক্রমণ বন্ধ করো।’এখানে সরাসরি অপু বিশ্বাসের নাম না থাকলেও যারা সোশ্যাল মিডিয়ায় এ দুই তারকাকে নিয়মিত অনুসরণ করেন, তারা স্পষ্টত বুঝতে পেরেছিলেন কাকে নিয়ে পরীর স্ট্যাটাসটি ছিল। কারণ এর আগের দিনই অপু লিখেছিলেন, ‘অ্যানাউন্সমেন্ট, ঈদ ক্যাম্পেইন কামিং টুনাইট’।

‘ভালোবাসার সম্পর্কের’ ছেদ নিয়ে অপু-পরীর সঙ্গে যোগাযোগ করে টাইমস অব বাংলাদেশ। একই উত্তর ছিলো দুজনের—‘নো কমেন্টস।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর