নারায়ণগঞ্জে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই

নারায়ণগঞ্জে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই
পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার দৃশ্য। ছবি: ফেসবুকের ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

নারায়ণগঞ্জে পুলিশের ওপর হামলা চালিয়ে হত্যাচেষ্টা মামলার এক আসামিকে ছিনিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে ফেসবুকে।

বৃহস্পতিবার দুপুরে সোনারগাঁও উপজেলার বৈদ্দেরবাজার খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, কুমিল্লার মেঘনা থানার নলচর গ্রামের হত্যাচেষ্টা মামলার আসামি মহসিন। তাকে গ্রেপ্তার করতে সোনারগাঁও থানার সহযোগিতায় মেঘনা থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম, পুলিশের উপরিদর্শক (এসআই) জিয়াউর রহমানের একটি দল অভিযানে যান।

মহসিনকে গ্রেপ্তারের পর স্থানীয় সাতভাইয়াপাড়া গ্রামের দেলোয়ার হোসেন, উজ্জল, ইকবাল, বাবুল, লিটন দাসসহ ৩০ থেকে ৪০ জন লোক পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়।

আরও পড়ুন

হামলার সময় তারা খাজা মিয়া নামের একজনের বিকাশের দোকান ভাঙচুর করে টাকা লুট করে। পরে সোনারগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলেও আসামিকে আর গ্রেপ্তার করতে পারেনি।

সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) রাসেদুল হাসান খান বলেন, ‘খবর পেয়ে আমাদের পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এ ঘটনায় মেঘনা থানা পুলিশ লিখিত অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

কুমিল্লা জেলার হোমনা-মেঘনা সার্কেলের সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম জানান, গ্রেপ্তার হওয়া আসামি মামলার সঙ্গে জড়িত নন দাবি করে স্থানীয়রা তাকে ছিনিয়ে নিয়েছে। বিষয়টি তদন্তাধীন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর