ঢাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল

ঢাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় আওয়ামী লীগের ঝটিকা বিক্ষোভ মিছিল হয়েছে।

জানা গেছে, রোববার (৬ এপ্রিল) সকাল ৭টা ১০ মিনিটে দলের ঢাকা মহানগর কমিটির উদ্যোগে আয়োজিত এই মিছিল বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেট থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মোরাদ। এতে মহানগরীর থানা ও ওয়ার্ড পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।

এদিকে, মিছিলের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad