আইন ও বিচার বিভাগে নতুন সচিব

আইন ও বিচার বিভাগে নতুন সচিব
Advertisement
Advertisement

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. লিয়াকত আলী মোল্লাকে আইন ও বিচার বিভাগের সচিবের চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার আইন ও বিচার বিভাগের উপসচিব (প্রশাসন-২) মো. আজিজুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, ‘আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মো. লিয়াকত আলী মোল্লাকে আইন ও বিচার বিভাগের সচিবের চলতি দায়িত্ব প্রদান করা হলো।’

এদিকে, ২৫ আগস্ট আইন ও বিচার বিভাগের সচিব (সিনিয়র জেলা ও দায়রা জজ) শেখ আবু তাহেরসহ ২৫ জনকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক নিয়োগ দেওয়া হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad