চাকসুর তফসিল ঘোষণা, ভোট ১২ অক্টোবর

চাকসুর তফসিল ঘোষণা, ভোট ১২ অক্টোবর
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবন। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ নির্বাচনের ভোট গ্রহণ হবে। কেন্দ্রীয় সংসদের পাশাপাশি অনুষ্ঠিত হবে হল সংসদের নির্বাচনও।

বৃহস্পতিবার বিকালে এক সংবাদ সম্মেলনে এ তফসিল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মনির উদ্দিন।

তফসিল অনুযায়ী, খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে ১ সেপ্টেম্বর; আপত্তি জানানোর শেষ সময় ৪ সেপ্টেম্বর। চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ১১ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বিতরণ হবে ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত, জমা দেওয়ার শেষ সময় ১৭ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩টা। যাচাই-বাছাই হবে ১৮ সেপ্টেম্বর, প্রাথমিক প্রার্থীতালিকা প্রকাশ ২১ সেপ্টেম্বর দুপুর ১২টায়। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩টা, আর চূড়ান্ত প্রার্থীতালিকা প্রকাশ করা হবে ২৫ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩টায়।

ভোট গ্রহণ শেষে গণনা শুরু হবে ১২ অক্টোবর, ফলাফলও সেদিন ঘোষণা করা হবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯৬৬ সালে। প্রথম চাকসু নির্বাচন হয় ১৯৭০ সালে। নিয়ম অনুযায়ী প্রতিবছর নির্বাচন হওয়ার কথা থাকলেও এতদিনে মাত্র ছয়বার নির্বাচন হয়েছে। সর্বশেষ নির্বাচন হয়েছিল ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি। পরবর্তীতে সংঘর্ষ ও অনুকূল পরিবেশ না থাকায় আর নির্বাচন হয়নি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad