ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান

ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান
জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, ‘আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন, দেশ গড়ার সুযোগ নিন। ভোট দিলে ধানের শীষে, দেশ গড়ব মিলেমিশে।’

মঙ্গলবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ‘যুব সমাজের প্রত্যাশা ও বিএনপির পরিকল্পনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘এখন আর স্লোগান নির্ভর রাজনীতিতে জনগণ আগ্রহী নয়। জনগণ এখন প্রচলিত রাজনীতির পরিবর্তন চাইছেন।‘

তিনি বলেন, ‘প্রচলিত যে স্লোগান নির্ভর রাজনীতি, এটার দিন কিন্তু ফুরিয়ে গিয়েছে, ফুরিয়ে এসেছে। জনগণ কিন্তু এখন প্রচলিত রাজনীতির একটিরও পরিবর্তন চাইছেন।’

জনগণের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রতিশ্রুতি নয়। বরং বিএনপি বিশ্বাস করে প্রতিশ্রুতির বাস্তবায়ন, যোগ করেন তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর