স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় খালেদা জিয়া

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় খালেদা জিয়া
এভারকেয়ার হাসপাতালের করিডরে খালেদা জিয়া। ছবি: বিএনপির ফেসবুক থেকে নেওয়া
Advertisement
Advertisement

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জরুরি স্বাস্থ্য পরীক্ষার জন্য বুধবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে বাসায় ফিরিয়ে আনা হয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ‘চিকিৎসা বোর্ডের পরামর্শ অনুযায়ী রাত ১টা ৪৮ মিনিটে গুলশানের বাসা থেকে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে রওনা হন। সেখানে প্রায় ৩৫ মিনিট ধরে তার একাধিক স্বাস্থ্য পরীক্ষা হয়। পরে রাত ২টা ৫২ মিনিটে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়।’

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বাধীন চিকিৎসা বোর্ডের পরামর্শেই তাকে হাসপাতালে নেওয়া হয়।’

তিনি আরও জানান, শারীরিক অবস্থা মূল্যায়নের জন্য কয়েকটি প্রয়োজনীয় পরীক্ষা করানো হয়েছিল।

লন্ডনে অবস্থানকালে বিএনপি চেয়ারপারসন লিভার বিশেষজ্ঞ অধ্যাপক প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চিকিৎসা নিয়েছেন। গত ৬ মে দেশে ফেরার পর থেকে তিনি গুলশানের বাসায় থেকেই চিকিৎসাধীন।

৭৯ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর