রাজধানীতে বড় ভাইকে হত্যার অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে

রাজধানীতে বড় ভাইকে হত্যার অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানীর শান্তিবাগে বড় ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যায় শাহজাহানপুর থানাধীন শান্তিবাগের ১৮৭ নম্বর ২৪ তলা ভবনের নবম তলায় এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম সাইফের (২৩) গলায় ছুরিকাঘাত করা হয়। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক সন্ধ্যা ৭টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা সিরাজুল ইসলাম জানান, ঘটনার সময় তিনি বাড়ির ছাদে ছিলেন। বাসায় ছিলেন তার দুই ছেলে ও তাদের মা। একপর্যায়ে বাসার ভেতরে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া ও মারামারি শুরু হয়। এ সময় ১৭ বছর বয়সী ছোট ছেলে সাইম বড় ভাই সাইফের গলার নিচে ছুরি মারে।

পরে পরিবারের সদস্যরা সাইফকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি শাহজাহানপুর থানা পুলিশ তদন্ত করছে।

স্বজনেরা জানিয়েছেন, সাইফ একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছিলেন। তাকে অস্ট্রেলিয়া পাঠানোর ব্যবস্থা করা হচ্ছিল। এ ছাড়া তিনি প্রাইভেট পাইলট হওয়ার প্রশিক্ষণ নিচ্ছিলেন। দুই ভাইয়ের মধ্যে সাইফ ছিলেন বড়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad