হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকারমন্ত্রী আব্দুল মঈন খান।
বুধবার বেলা সাড়ে ৩টার দিকে রাজধানীর বসুন্ধরায় অবস্থিত এভারকেয়ার হাসপাতাল থেকে তিনি বাসায় ফেরেন। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এসব তথ্য জানান।
গত ২১ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলে।
তার অসুস্থতার খবর পেয়ে ওই রাতেই হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আব্দুল মঈন খানকে আরও কিছুদিন বাসায় বিশ্রামে থাকতে হবে।


