শ্রমিক আন্দোলনের মুখে খুলনার মহেশ্বরপাশা সিএসডি খাদ্য গোডাউন ও সাইলোতে মাল ওঠানামার কাজ বন্ধ রয়েছে। বুধবার সকাল থেকে কাজে যোগ না দেওয়ায় খাদ্যশস্য ভর্তি ট্রাক ও নদীতে কারগো ভেসেলে লোড-আনলোড হয়নি।
মঙ্গলবার মহেশ্বরপাশা সাইলো থেকে দুই ট্রাক গম চুরি হওয়ার ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক করা হয় মহাশেরপাশা শ্রমিক ইউনিয়নের সভাপতি আরিফ হোসেনকে। তার মুক্তির দাবিতে মঙ্গলবার দিনভর আন্দোলন করেছে শ্রমিকরা। জামিন না হওয়া পর্যন্ত কাজে যোগ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে আন্দোলনকারীরা।


