শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের গ্রামের বাড়িতে দাফন

শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের গ্রামের বাড়িতে দাফন
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে হামলায় গুরুতর আহত গাইবান্ধার গোবিন্দগঞ্জের তৌফিক মিয়ার (২০) দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার রাত ১১টার দিকে তৌফিকের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছে। পরে বুধবার সকাল ১০টার দিকে গ্রামের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়ায় জানাজা শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।

এর আগে এদিন সকালের দিকে ঢাকার গাজীপুরের বাংলাবাজার এলাকায় সিং জিং জাপান হাসপাতালে মারা যান তিনি। তৌফিকের স্কুলশিক্ষক প্রদীপ কুমার এসব তথ্য জানান।

নিহত তৌফিক গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের তবি খাঁর ছেলে। তিনি উপজেলার ছয়ঘরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে ২০২৩ সালের এসএসসি পাশ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, তৌফিক জীবিকার তাগিদে গাজীপুরের বাংলা বাজার এলাকায় অবস্থান করছিলেন। সেখানে গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন মজুরি বৃদ্ধির দাবিতে চলা আন্দোলনে তিনি অংশ নেন। আন্দোলনের একপর্যায়ে বিক্ষোভকারীদের ওপর হামলা চালায় আন্দোলন দমনকারীরা। এ সময় সংঘর্ষ ও হামলার ঘটনা মোবাইল ফোনে ধারণ করার চেষ্টা করলে তৌফিকের ওপর চড়াও হয় হামলাকারীরা। তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়।

পরে আন্দোলনরত অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad