রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার বিকালে মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকাল পৌনে ৫টার দিকে বিটিভি ভবনের সামনে ককটেল বিস্ফোরিত হয়। এতে কেউ হতাহত হয়নি। এ বিষয়ে পুলিশ কাজ করছে।


