অধস্তন আদালতের কার্যক্রমে গতি আনতে বিশেষ উদ্যোগ

অধস্তন আদালতের কার্যক্রমে গতি আনতে বিশেষ উদ্যোগ
ছবি: টাইমস
Advertisement
Advertisement

দেশের অধস্তন আদালতে বিচারিক কার্যক্রম আরও সুষ্ঠু ও গতিশীল করতে ১৮টি আদালতে ডেস্কটপ কম্পিউটার বরাদ্দ দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। প্রধান বিচারপতির আদেশে এসব কম্পিউটার বরাদ্দ করা হয়েছে।

বরাদ্দ পাওয়া আদালতগুলোর মধ্যে রয়েছে ঝালকাঠি, চাঁদপুর ও নাটোরের পারিবারিক আদালত; খাগড়াছড়ি ও রংপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল; কক্সবাজারের মানবপাচার দমন ট্রাইব্যুনাল; রাজবাড়ীর ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল; ঢাকার ১১ ও ১২ নম্বর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত; লালমনিরহাটের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত; নারায়ণগঞ্জের পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত; চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত; কুমিল্লার পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত; বগুড়ার প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত; সিরাজগঞ্জের দ্বিতীয় যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত; পাবনার প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত; মুন্সিগঞ্জের দ্বিতীয় যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত এবং পটুয়াখালীর কলাপাড়া চৌকির যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত।

প্রতিটি আদালতের জন্য একটি করে ডেস্কটপ কম্পিউটার বরাদ্দ করা হয়েছে। কম্পিউটারের সঙ্গে মনিটর, সিপিইউ, ইউপিএস, কিবোর্ড, মাউস, মাউস প্যাড ও মাল্টিপ্লাগও দেওয়া হবে।

সম্প্রতি এ বিষয়ে নির্দেশনা জারি করেন হাইকোর্টের স্পেশাল অফিসার মো. মাজহারুল হক। রোববার এ তথ্য জানা গেছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad