চেম্বার আদালত-২ এর কার্যক্রম অনির্দিষ্টকাল স্থগিত

চেম্বার আদালত-২ এর কার্যক্রম অনির্দিষ্টকাল স্থগিত
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ আদালত-২ এর শুনানি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।

রোববার আপিল বিভাগের রেজিস্ট্রার আশিকুল খবিরের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত চেম্বার জজ-২ এর দায়িত্বে থাকা বিচারপতি ফারাহ মাহবুব চলতি সপ্তাহসহ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই আদালতের শুনানি গ্রহণ করবেন না।

জনস্বার্থে এ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad