সাবেক সিআইডি প্রধানের গাড়ির ধাক্কায় গুরুতর আহত রিকশাচালক

সাবেক সিআইডি প্রধানের গাড়ির ধাক্কায় গুরুতর আহত রিকশাচালক
ছবি: টাইমস
Advertisement
Advertisement

রাজধানীর পল্টনে সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ছিবগাত উল্লাহ ব্যক্তিগত গাড়ির ধাক্কায় এক রিকশাচালক গুরুতর আহত হয়েছেন।

শনিবার কালভার্ট রোডে পল্টন টাওয়ারের পাশের একটি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় ঢাকা মেট্রো-ঘ-১৯-৭০৭৭ নম্বরের গাড়িটি একটি রিকশাকে পাশ থেকে ধাক্কা দেয়। এতে রিকশাচালক গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে নিয়ে যান।

প্রাথমিক তথ্যে জানা গেছে, দুর্ঘটনার সময় গাড়িটি চালাচ্ছিলেন ছিবগাত উল্লাহ ছেলে। তবে তার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনার পর পল্টন থানা পুলিশ গাড়িটি জব্দ করে থানায় নিয়ে যায়। বর্তমানে গাড়িটি পুলিশের হেফাজতে রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad