পুলিশের হাত থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনতাই

পুলিশের হাত থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনতাই
আওয়ামী লীগ নেতা নিজাম উদ্দিন। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

নোয়াখালীর হাতিয়া উপজেলা থেকে হত্যাসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি ও স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য নিজাম উদ্দিনকে গ্রেপ্তারের পর পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যায় উপজেলার সুখচর ইউনিয়নের রামচরণ বাজারে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার নিজাম উদ্দিন সুখচর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের চর আমানউল্লাহ গ্রামের বাসিন্দা এবং একই ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য। তিনি স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তার বিরুদ্ধে হত্যাসহ নয়টি বিভিন্ন মামলা রয়েছে।

পুলিশ জানিয়েছে, নিজাম উদ্দিনের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন ধারায় নয়টি মামলা রয়েছে। হত্যা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি তিনি। শুক্রবার সন্ধ্যার পর পুলিশের একটি দল তাকে রামচরণ বাজার থেকে গ্রেপ্তার করলে একদল দুর্বৃত্ত পুলিশকে ঘেরাও করে। এ সময় তারা পুলিশের কাছ থেকে নিজাম উদ্দিনকে ছিনিয়ে নেয়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, নিজাম উদ্দিনকে গ্রেপ্তারের পর তার স্বজনরা পুলিশকে ঘিরে ধরলে, সেই সুযোগ কাজে লাগিয়ে তিনি পালিয়ে যান । তাকে পুনরায় গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। পাশাপাশি পুলিশের কর্তব্য কাজে যারা বাধা দিয়েছে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad