প্রথম সপ্তাহে ‘রানাবালি’র আয় ৪৫ কোটি রুপি

প্রথম সপ্তাহে ‘রানাবালি’র আয় ৪৫ কোটি রুপি
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দান্না অভিনীত ঐতিহাসিক সিনেমা ‘রানাবালি’ মুক্তির প্রথম সাত দিনে ভারতে নিট আয় করেছে ৪৫ কোটি ২০ লাখ রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৬৩ কোটি ৬৫ লাখ রুপি।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, বক্স অফিসের হিসাব প্রকাশকারী স্যাকনিল্কের তথ্য অনুসারে, মুক্তির সপ্তম দিনে বৃহস্পতিবার ভারতে সিনেমাটি আয় করেছে ৩ কোটি ১৫ লাখ রুপি। এদিন ২ হাজার ১১২টি শোতে প্রদর্শিত হয় সিনেমাটি। হলগুলোতে দর্শক উপস্থিতির হার ছিল গড়ে ৩১ শতাংশ।

বুধবারের তুলনায় বৃহস্পতিবার আয় কমেছে ৪২ দশমিক ৭ শতাংশ। আগের দিন সিনেমাটির আয় ছিল ৫ কোটি ৫০ লাখ রুপি। একই সঙ্গে শোর সংখ্যা ২ হাজার ২৩২ থেকে কমে ২ হাজার ১১২টিতে নেমেছে।

ভারতে সিনেমাটির মোট গ্রস আয় ৫২ কোটি ৫৫ লাখ রুপি। বিদেশের বাজার থেকে এসেছে ১১ কোটি ১০ লাখ রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী আয় ৬৩ কোটি ৬৫ লাখ রুপি।

বৃহস্পতিবার সিনেমাটির টিকিট বিক্রি হয়েছে আনুমানিক ২ লাখ ৭১ হাজার ৫৬৩টি। এতে মোট টিকিট বিক্রির সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩৫ লাখ ৮০ হাজার। সপ্তম দিনে বিদেশের বাজার থেকে আয় হয়েছে প্রায় ৩৫ লাখ রুপি।

আরও পড়ুন

গত ১৬ অক্টোবর শুক্রবার মুক্তির প্রথম দিন ‘রানাবালি’ ভারতে নিট আয় করে ৯ কোটি ২৫ লাখ রুপি। সেদিন ২ হাজার ৫১৫টি শোতে দর্শক উপস্থিতির হার ছিল ৫৭ শতাংশ। দ্বিতীয় দিন শনিবার আয় হয় ৭ কোটি ৩০ লাখ রুপি। রোববার আয় করে ৭ কোটি ৫০ লাখ রুপি।

সোমবার আয় কমে দাঁড়ায় ৫ কোটি ৪০ লাখ রুপিতে। মঙ্গলবার আয় বেড়ে হয় ৭ কোটি ১০ লাখ রুপি। বুধবার আয় ছিল ৫ কোটি ৫০ লাখ রুপি। বৃহস্পতিবার তা আরও কমে ৩ কোটি ১৫ লাখ রুপিতে নেমে আসে।

বৃহস্পতিবার তেলুগু ভাষার টু-ডি সংস্করণে দর্শক উপস্থিতির হার ছিল ২৯ দশমিক ৪০ শতাংশ। সকালের শোগুলোতে উপস্থিতির হার ছিল ১৯ দশমিক ৮৫ শতাংশ। দুপুরের শোতে তা বেড়ে দাঁড়ায় ৩১ দশমিক ৫৪ শতাংশে। সন্ধ্যায় উপস্থিতির হার ছিল ৩৩ দশমিক ১৫ শতাংশ। রাতের শোতে তা কমে হয় ৩২ দশমিক ৫৪ শতাংশ।

রাহুল সাংকৃত্যায়ন পরিচালিত ‘রানাবালি’র পটভূমি ১৮৭৬ থেকে ১৮৭৮ সালের মাদ্রাজ দুর্ভিক্ষ। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে রায়ালসীমা অঞ্চলে দুর্ভিক্ষের ভয়াবহ পরিস্থিতি ঘিরে সিনেমাটির গল্প এগিয়েছে। এতে এক অশ্বারোহীর ঔপনিবেশিক শোষণের বিরুদ্ধে লড়াই এবং নিজের সম্প্রদায়কে রক্ষার চেষ্টা তুলে ধরা হয়েছে।

সিনেমাটি নিয়ে দর্শক ও সমালোচকদের প্রতিক্রিয়া মিশ্র। প্রথম সপ্তাহের পর বক্স অফিসে এর আয় ধরে রাখতে পারে কি না, তা বোঝা যাবে আগামী দিনগুলোর সংগ্রহ থেকে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad