খুলনায় পরিত্যক্ত ভবন থেকে তরুণীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

খুলনায় পরিত্যক্ত ভবন থেকে তরুণীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

খুলনা নগরীর সিঅ্যান্ডবি কলোনির একটি পরিত্যক্ত ভবন থেকে এক অজ্ঞাতনামা এক তরুণীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে সোনাডাঙ্গা থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিঅ্যান্ডবি কলোনির একটি পরিত্যক্ত ভবনে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে অভিযানে যায় পুলিশ। পরে পাশের আরেকটি পরিত্যক্ত ছয়তলা ভবনের দ্বিতীয় তলার রান্নাঘর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

সোনাডাঙ্গা মডেল থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে মরদেহের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে এটি প্রায় ১৫ দিন আগের।

মরদেহের পাশে পড়ে থাকা স্যান্ডেল দেখে নিহতকে তরুণী বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad