রংপুরের ঐতিহাসিক রাধাগোবিন্দ ধর্মসভা মন্দিরে প্রধানমন্ত্রীর সেলফি

রংপুরের ঐতিহাসিক রাধাগোবিন্দ ধর্মসভা মন্দিরে প্রধানমন্ত্রীর সেলফি
উৎসুক ভক্তদের অনুরোধে সেলফি তোলেন প্রধানমন্ত্রী। ছবি: পিএমও
Advertisement
Advertisement
শারদীয় দুর্গাপূজার মহানবমীতে রংপুরের ঐতিহাসিক রাধাগোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার দুপুরে ১২টা ৫ মিনিটের দিকে প্রধানমন্ত্রী পূজামণ্ডপে পৌঁছান।
এ সময় তাকে স্বাগত জানান মন্দির কমিটির সভাপতি ভবতোষ সরকার বাচ্চু, সাধারণ সম্পাদক খোকন সরকার, বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের রংপুর জেলা শাখার সভাপতি রামজীবন কুণ্ডু, মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার রায় এবং মহানগর নাগরিক কমিটির সদস্যসচিব পলাশ কান্তি নাগ।

পূজামণ্ডপে উপস্থিত ভক্ত ও দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। তিনি সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান। এ সময় উৎসাহী ভক্তদের অনুরোধে তাদের সঙ্গে ছবিও তোলেন তিনি।

এর আগে সকাল ৯টায় ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক উড়োজাহাজে রংপুরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সকাল ৯টা ৫০ মিনিটে তিনি সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান।

বিমানবন্দরে তাকে স্বাগত জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু, বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম, পুলিশের উপমহাপরিদর্শক আমিনুল ইসলাম, জেলা প্রশাসক ইশরাত জাহান এবং পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকসহ অন্যরা।

বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে সড়কপথে রংপুরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। পথে তারাগঞ্জ ও পাগলাপীরসহ বিভিন্ন স্থানে সড়কের দুই পাশে দাঁড়িয়ে শত শত নেতাকর্মী তাকে শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রীও গাড়িবহর থেকে হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন। তারাগঞ্জ ও পাগলাপীরে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন তিনি। এ সময় দেশ ও জনগণের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

আরও পড়ুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটিই তারেক রহমানের প্রথম রংপুর সফর।

রংপুরের পর রাজশাহী ও চট্টগ্রামের একটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে রাতে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের রংপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার রায় জানান, এ বছর রংপুর জেলার ৯৬৪টি মণ্ডপে দুর্গাপূজা উদ্‌যাপিত হচ্ছে। গত বছরের তুলনায় এবার পূজামণ্ডপের সংখ্যা বেড়েছে।

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা বুধবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad