ডেঙ্গুতে আরও ৪ প্রাণহানি, হাসপাতালে ভর্তি ১১৮১

ডেঙ্গুতে আরও ৪ প্রাণহানি, হাসপাতালে ভর্তি ১১৮১
ছবি: টাইমস
Advertisement
Advertisement

দেশে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৮১ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩৫ জনে। আর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৮ হাজার।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক দৈনিক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৮ হাজার ৪৪০ জন। এ সময়ে চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ২ হাজার ২১০ জন।

গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় মারা গেছেন আরও দুজন। এ সময়ে ডেঙ্গুতে মারা যাওয়া চারজনই পুরুষ।

আরও পড়ুন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে পুরুষ ৭৬৫ জন এবং নারী ৪১৬ জন। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ৬২ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৮ শতাংশ নারী।

অন্যদিকে, চলতি বছর ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৫০ দশমিক ৯ শতাংশ নারী এবং ৪৯ দশমিক ১ শতাংশ পুরুষ।

স্বাস্থ্য অধিদপ্তরের মাসভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৪৩ হাজার ৭৭৪ জন। অক্টোবরের প্রথম ১৬ দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ হাজার ৮২০ জন। মৃত্যুর দিক থেকেও সেপ্টেম্বর ছিল সবচেয়ে ভয়াবহ মাস। ওই মাসে ডেঙ্গুতে মারা গেছেন ১৪৮ জন। অক্টোবরে এ পর্যন্ত মারা গেছেন ৯০ জন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad