নেত্রকোনায় জঙ্গলে মিলল হাত-পা বাঁধা অটোরিকশাচালকের মরদেহ

নেত্রকোনায় জঙ্গলে মিলল হাত-পা বাঁধা অটোরিকশাচালকের মরদেহ
ছবি: টাইমস
Advertisement
Advertisement

নেত্রকোনা সদরে হাত-পা বাঁধা অবস্থায় রুকন নামে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।

বৃহস্পতিবার বেলা ৩টার দিকে উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের নয়াপাড়া এলাকার বুদ্বিয়ার জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, প্রথমে নিহতের পরিচয় জানা না গেলেও পরে তার স্ত্রীর দেওয়া তথ্যের ভিত্তিতে পরিচয় শনাক্ত করা হয়। রুকনের বাড়ি মদনপুরের পূর্বপাড়া এলাকায়। তিনি সাধারণত ভাড়ায় অটোরিকশা চালাতেন। তার শ্বশুরবাড়ি মৌলভীবাজারে। বুধবার রাতে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি।

নেত্রকোনা সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার স্বজল কুমার জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। নিহতের হাত গামছা দিয়ে বাঁধা এবং পায়ে টেপ প্যাঁচানো ছিল। তার শরীরে তাৎক্ষণিকভাবে বড় ধরনের আঘাতের চিহ্ন তেমন দেখা না গেলেও চোখে রক্তাক্ত আঘাতের চিহ্ন রয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad