হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা দেওয়ার ঘটনায় যুবক আটক

হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা দেওয়ার ঘটনায় যুবক আটক
আটক আব্দুর রহমান ওরফে সম্রাট। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নির্মাণাধীন অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা দিয়ে অবমাননার ঘটনায় এক আব্দুর রহমান ওরফে সম্রাট নামে এক যুবককে আটক করেছে পুলিশ। ঘটনাস্থলের সিসি টিভি ফুটেজ যাচাই করে ওই যুবককে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ।

মঙ্গলবার রাত ৯টার দিকে তাকে আটক করা হয়।

আটক আব্দুর রহমান ওরফে সম্রাট ঝিনাইদহ পৌর শহরের কাঞ্চননগর এলাকার বাসিন্দা।

মঙ্গলবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরের কাঞ্চননগর এলাকায় অভিযান চালায় পুলিশ। ঝিনাইদহ সদর থানা পুলিশের অভিযানে ওই যুবককে আটক করা হয়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন বলেন, ‘ঘটনার পর আসামি আটক করতে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পরে রাত ৯টার দিকে শহরের কাঞ্চননগর এলাকা থেকে আব্দুর রহমান ওরফে সম্রাট নামে একজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলের সিসি টিভি ক্যামেরার ফুটেজ দেখে আসামিকে শনাক্ত করা হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad