শামীম এন্টারপ্রাইজ মালিকের ১৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ

শামীম এন্টারপ্রাইজ মালিকের ১৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

মেসার্স শামীম এন্টারপ্রাইজের মালিক এম শামীম হাশেম ও তার স্বার্থ-সংশ্লিষ্টদের নামে থাকা ১৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধের (ফ্রিজ) আদেশ দিয়েছে আদালত। এসব হিসাবে থাকা মোট ৩ কোটি ৬৯ লাখ ১ হাজার ৪১৬ টাকা রয়েছে।

মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবিরের আদালত এ আদেশ দেয়।

বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী তরিকুল ইসলাম।

দুদকের আবেদনে বলা হয়, এম শামীম হাশেমের বিরুদ্ধে ১০ কোটি ৮৩ লাখ টাকা সংগতিবিহীন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন।

আরও পড়ুন

আবেদনে আরও বলা হয়, মামলার তদন্তকালে এম শামীম হাশেম ও তার স্বার্থ-সংশ্লিষ্টদের নামে বিভিন্ন ব্যাংক হিসাবে থাকা অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। এসব সম্পদ তার জ্ঞাত আয়বহির্ভূত বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে।

দুদক জানায়, ব্যাংক হিসাবে থাকা এসব অস্থাবর সম্পদ আসামি হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। মামলার তদন্ত কার্যক্রম শেষ হওয়ার আগে এসব সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে কমিশনের তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ কারণে মামলার তদন্ত কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত এম শামীম হাশেম ও তার স্বার্থ-সংশ্লিষ্টদের নামে থাকা ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ রাখা প্রয়োজন বলে আদালতের কাছে আবেদন করে দুদক। শুনানি শেষে আদালত ১৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad