টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিংয়ে দেশীয় তালিকায় আইআইইউসি ৪র্থ

টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিংয়ে দেশীয় তালিকায় আইআইইউসি ৪র্থ
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ক্যাম্পাস। ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’ (টিএইচই) প্রকাশিত ‘বিশ্ববিদ্যালয় র‍্যাংকিং-২০২৬’-এ স্থান করে নিয়েছে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)।

প্রকাশিত তালিকায় বাংলাদেশের ২৫টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে গঠিত তালিকায় ৪র্থ স্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

এবারের র‍্যাঙ্কিংয়ে বিশ্বের ১১৮টি দেশের ২ হাজার ২৯৭টি বিশ্ববিদ্যালয়কে বিভিন্ন সূচকের ভিত্তিতে মূল্যায়ন করা হয়েছে। মূল্যায়ন সূচকগুলোর মধ্যে ছিল শিক্ষার মান, গবেষণার পরিবেশ ও গুণগত মান, শিক্ষার্থী-শিক্ষক অনুপাত, গবেষণাপত্রের সাইটেশন (উদ্ধৃতি) এবং আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা।

বিশ্ববিদ্যালয়ের এই অর্জনে প্রতিক্রিয়া জানিয়ে আইআইইউসির উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলী আজাদী বলেন, ‘আন্তর্জাতিক অঙ্গনে এবং আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের এই দৃশ্যমানতা একাডেমিক অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। উপাচার্য হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই আমি আইআইইউসিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ‘টাইমস হায়ার এডুকেশন’ এবং ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিং’-এ অন্তর্ভুক্ত করার লক্ষ্যে কার্যকর উদ্যোগ নিই।’

আরও পড়ুন

উপাচার্য জানান, এই কাজের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে অনার্স, মাস্টার্স ও পিএইচডি ডিগ্রিধারী আবু হুরায়রা মুহাম্মদ ইদবান আলমজাদেহকে বিশ্ববিদ্যালয়ে যুক্ত করে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া হয়।

পরবর্তীকালে কার্যক্রম সুসংগঠিত করতে উপাচার্যের নেতৃত্বে একটি শক্তিশালী র‍্যাঙ্কিং কমিটি গঠন করা হয়, যার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক মোহাম্মদ নাজিম উদ্দিন।

কমিটির অন্য সদস্যরা ছিলেন আবু হুরায়রা মুহাম্মদ ইদবান আলমজাদেহ, মো. জাহাঙ্গীর আলম ও প্রকৌশলী মো. মাহি উদ্দিন।

কমিটি নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত ও শর্ত পূরণ করে আবেদন সফলভাবে সম্পন্ন করে উল্লেখ করে উপাচার্য আরও বলেন, ‘আজকের এই অর্জন সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টা, নিষ্ঠা ও নিরলস পরিশ্রমের ফল। মানসম্মত শিক্ষা, আন্তর্জাতিক মানের গবেষণা, বৈশ্বিক সহযোগিতা এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে আইআইইউসিকে বিশ্ব একাডেমিক অঙ্গনে আরও উচ্চতর অবস্থানে নিয়ে যাওয়াই আমাদের পরবর্তী লক্ষ্য।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad