ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতি: গ্রেপ্তার ৬ আসামি রিমান্ডে

ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতি: গ্রেপ্তার ৬ আসামি রিমান্ডে
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানীর শাহবাগ এলাকায় ডিবি পুলিশের সদস্য পরিচয়ে ডাকাতির প্রস্তুতির অভিযোগের মামলায় গ্রেপ্তার ছয় আসামিকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

আসামিরা হলেন জুয়েল মৃধা (৩৮), মো. রমিজ তালুকদার (৪৬), জসিম তালুকদার ওরফে রিয়াজ (৪৬), মো. রহমান হাওলাদার (৫৬), মো. বিল্লাল (৫২) ও মো. মারুফ (৩৮)।

বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন মোহাম্মদ জোনাইদ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক শাহ আলম মিয়া।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির উপপরিদর্শক মো. আনোয়ার হোসেন আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের সাত দিনের রিমান্ড আবেদন করেন।

আরও পড়ুন

অভিযোগে বলা হয়, গত ১৫ সেপ্টেম্বর রাতে রাজধানী ও আশপাশের এলাকায় অভিযান পরিচালনার সময় ডিবির মিরপুর বিভাগের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কয়েকজন দুষ্কৃতকারী শাহবাগ থানা এলাকার বাংলাদেশ বার কাউন্সিলের বিপরীত পাশের ফুটপাতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পরে ডিবির দল সেখানে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করে।

তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল, একটি খালি খেলনা ম্যাগাজিন, একটি কালো রঙের খেলনা ওয়াকিটকি, একটি হ্যান্ডকাফ ও ‘ডিবি’ লেখা তিনটি জ্যাকেট উদ্ধার করা হয়। এ ঘটনায় শাহবাগ থানায় মামলা করা হয়।

পুলিশ জানায়, আসামিরা দীর্ঘদিন ধরে ডিবি সদস্য পরিচয়ে এবং আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় ও পোশাক ব্যবহার করে ঢাকার বিভিন্ন এলাকায় ডাকাতি ও ছিনতাই করে আসছিলেন। চক্রটির বিষয়ে বিস্তারিত তথ্য উদ্‌ঘাটন এবং পলাতক সহযোগীদের গ্রেপ্তারের জন্য আসামিদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad