কক্সবাজারের সেন্টমার্টিনে নিম্ন আয়ের পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, কোস্ট গার্ড দেশের উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলে জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন সংকটকালীন সময়ে নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়ে নিয়মিত মানবিক সহায়তা দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কোস্ট গার্ড পূর্ব জোনের ব্যবস্থাপনায় কোস্ট গার্ড জাহাজ তাজউদ্দিন কক্সবাজারের সেন্টমার্টিনে ১৫০টি নিম্ন আয়ের পরিবারের মধ্যে শুষ্ক রসদ ও ত্রাণসামগ্রী বিতরণ করে।
কোস্ট গার্ড ভবিষ্যতে উপকূলীয় ও দুর্গম অঞ্চলের মানুষের পাশে থেকে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানান তিনি।


