জামালপুরে কলেজের হল থেকে অজ্ঞাত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জামালপুরে কলেজের হল থেকে অজ্ঞাত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের পানাউল্লাহ আহম্মেদ হলের আউটডোর থেকে অজ্ঞাত এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

আনুমানিক ২৫ বছর বয়সী ওই যুবকের পরিচয় এখনো জানা যায়নি। হলের শিক্ষার্থী বা আশপাশের কোনো বাসিন্দা তাকে দেখে চিনতে পারেননি।

পানাউল্লাহ আহম্মেদ হলের সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল জাবের জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে যান। নিহত যুবক ওই হলের আবাসিক শিক্ষার্থী নন। তিনি কীভাবে মারা গেছেন এবং কেন এখানে এসেছিলেন, তা পুলিশের তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর