সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা এলাকায় যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে আব্দুল মাজেদ মোড়ল (৬০) নামে একজনের মৃত্যু হয়েছে।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে মহাসড়কের পাটকেলঘাটা থানার শাকদাহ নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাজেদ মোড়ল সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা এলাকার বাসিন্দা। তিনি একজন পরিচ্ছন্ন কর্মী ছিলেন বলে জানা গেছে।
নিহতের ছেলে কালাম মোড়ল ও সালাম মোড়ল জানান, সকালে তাদের বাবা কাজের জন্য বাইসাইকেলে পাটকেলঘাটা বাজারের উদ্দেশ্য যাচ্ছিলেন। পথে সাতক্ষীরা গামী সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সড়ক দুর্ঘটনার পর বাসটি পালিয়ে যাওয়ায় এর চালককে আটক করা সম্ভব হয় নি।


