সিরাজগঞ্জে বালুবাহী ট্রাকের চাপায় নারী নিহত

সিরাজগঞ্জে বালুবাহী ট্রাকের চাপায় নারী নিহত
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

সিরাজগঞ্জের কাজীপুরে বালুবাহী ট্রাকের চাপায় নূর জাহান বেগম (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।

রোববার সকাল ৬টার দিকে উপজেলার শিমুলদাইড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নূর জাহান বেগম ওই এলাকার রুস্তম আলী মণ্ডলের স্ত্রী।

স্থানীয়রা জানান, সকালে নূর জাহান বেগম রাস্তার পাশে হাঁটছিলেন। এ সময় মেঘাই বালুরঘাট থেকে বালু নিয়ে সোনামুখীর দিকে যাচ্ছিল একটি ট্রাক।শিমুলদাইড় এলাকায় ট্রাকটি তাকে ধাক্কা দিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘দুর্ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর